রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক দিবস পালনে শোক র‌্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সংগঠনটির নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করে।

বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাংগঠিক সম্পাদক মহরের পরিচালনায় টুকিটাকি চত্ত্বর থেকে একটি শোক র‌্যালি নিয়ে শাসসুজ্জোহার কবরে পুষ্পস্তক অর্পণ করে।

এরপর সেখানে এক মিনিট নিরবতা পালন করা হয়। নীরবতা পালন শেষে ড. শামসুজ্জোহার স্মরনে স্মৃতিচারণ করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের অর্থ সম্পাদক অন্তরা।

এসময় তিনি বলেন, আজ থেকে ৪৬ বছর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবন রক্ষার্থে বিলিয়ে দিয়েছিলেন নিজের জীবন। পিতা যেমন তার সন্তানকে আগলে রাখে ঠিক তেমনি জোহা স্যার নিজের জীবন দিয়ে আগলে রেখেছিলেন সকল ছাত্রজীবন।

শিক্ষকদের ইতিহাসে যিনি আত্মত্যাগের মহান দৃষ্টান্ত স্থাপন করেছেন। কিন্তু আজ রাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। অবিলম্বে এর মুক্তি চেয়ে ক্যাম্পাসে যাতে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সুষ্ঠ পরিবেশ বিরাজ করে এই আহ্বান ও জানান তিনি।

পরে শোক র‌্যালিটি টুকিটাকি চত্ত্বরে এসে শেষ হয়। এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাবি শাখা ছাত্র ফ্রন্টের দপ্তর সম্পাদক সাদিকসহ বিভিন্ন পর্যায়ে নেতা-কর্মী।

এসএইচ