জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন ২০ আগস্ট সকাল ১০টা থেকে শুরু হবে। ২১ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।

৮ অক্টোবর থেকে ১৮ অক্টোবরের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর সব অনুষদে ইউনিট এবং ইন্সটিটিউট ভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তিচ্ছুদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (ju-admission.org) আবেদন ফরম পূরণ ও ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং ‘রকেটের’ মাধ্যমে ভর্তি ফি পরিশোধ করতে হবে।

ভর্তির পরীক্ষার আবেদনের যোগ্যতা ও শর্তাবলীসহ বিস্তারিত তথ্যসহ ভর্তি বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://juadmission.org/index/circular) থেকে সরাসরি ডাউনলোড করা যাবে।
জেড