আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও আইআইইউসি ট্রাস্টি বোর্ড-এর সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী ও সর্বজন শ্রদ্ধেয় গুণীজন মোহাম্মদ নুরুল্লাহ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।
রোববার (২৫ এপ্রিল) ভোর ৪টায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি আ ন ম শামশুল ইসলাম।
চট্টগ্রামের মিরশরাইয়ের এই কৃতী সন্তান তদানিন্তন পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন। বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ নুরুল্লাহ আইআইইউসি প্রতিষ্ঠা ও এর অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বহুমুখী প্রতিভার অধিকারী এই গুণীজনের মৃত্যু যুগপৎ তার পরিবার ও আইইউসি ট্রাস্টের জন্য অপূরণীয় ক্ষতি বলে শোক বাণীতে উল্লেখ করা হয়। মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং তার রুহের মাগফেরাত কামনা করেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টীজের সভাপতি আ ন ম শামশুল ইসলাম।প্রেস বিজ্ঞপ্তি
এমবি





