রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পরিবহন সুবিধা বৃদ্ধির জন্য একটি নতুন বাস উদ্বোধন করা হয়েছে। ৫২ আসন বিশিষ্ট এই বাসটি সংগ্রহে প্রায় ৩৮ লক্ষ টাকা ব্যয় হয়েছে।

শনিবার দুপুরে বাসটির যাত্রা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।

এ সময় অন্যান্যদের মধ্যে রেজিস্ট্রার প্রফেসর মুহাম্মদ এন্তাজুল হকসহ প্রক্টর প্রফেসর তারিকুল হাসান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. ইলিয়াছ হোসেন, পরিবহন দপ্তরের প্রশাসক প্রফেসর ড.সায়েদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

এমকে