ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২১ মে থেকে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে।

আজ (১৮ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার‌্য অধ্যাপক আখতাররুজ্জামান।

সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম এইসব তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠক শেষে অধ্যাপক সাদেকা হালিম বলেন, ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ মে, ‘খ’ ইউনিটের ২২ মে, ‘গ’ ইউনিটের ২৭ মে, ‘ঘ’ ইউনিটের ২৮ মে ও ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ জুন অনুষ্ঠিত হবে।

তিনি জানান, এবার ভর্তি পরীক্ষা হবে ১২০ নম্বরের। এর মধ্যে লিখিত ৪০ নম্বরের ও বহু নির্বাচনী (এমসিকিউ) ৬০ নম্বরের। এসএসসি ও এইচএসসি ফলাফলের ওপর ২০ নম্বরের মূল্যায়ন থাকবে।

এমবি