রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আরও ২ টি মর্টার শেল ও একটি রকেট লাঞ্চার উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে বধ্যভূমি এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার একই জায়গা থেকে একটি মর্টার শেল উদ্ধার করা হয়।

প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার দুইটি মর্টার শেল ও একটি রকেট লাঞ্চার পাওয়া গেছে। পুলিশ ও র‌্যাবকে খবর দেওয়া হয়েছে। পুলিশ উপস্থিত হয়ে এগুলো সংরক্ষণ করছে।

তিনি আরও বলেন, আমরা গোটা বধ্যভূমি এলাকায় অভিযান চালনোর চিন্তা করছি। এসব এলাকায় আরও অস্ত্র, গোলা থাকতে পারে।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে পাকিস্তানি সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট ও টর্চার সেল ছিল। উদ্ধার হওয়া সবগুলো মর্টার শেল মুক্তিযুদ্ধের সময়কার। বর্তমানে বধ্যভূমি এলাকায় পুকুর খনন করা হচ্ছে। পানি মাটি খোঁড়ার সময় এসব উঠে এসেছে।