রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শোক র‌্যালী করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন চত্বর থেকে র‌্যালীটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালীতে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর আনন্দ কুমার সাহা, সাধারণ সম্পাদক প্রফেসর রেজাউল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক শাতিল সিরাজ, ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, ফোকলোর বিভাগের সভাপতি প্রফেসর মোর্বারা সিদ্দিকা, নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আতাউর রহমান, মুহম্মদ আলমগীর প্রমুখ।

র‌্যালীর শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি আনন্দ কুমার সাহা বলেন, 'শেখ মুজিবুর রহমান বাংলাদেশের আদর্শ। আমরা যতদিন তার আদর্শ অনুসরণ করে চলবো ততদিন পথ হারাবো না।'

এছাড়া দিবসটি উপলক্ষ্যে আগামী ১৫ আগস্ট সকাল আটটায় শোক র‌্যালী ও সন্ধ্যার পর জুবেরী ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এমকে