জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক এ কে এম আনিসুজ্জামানকে বরখাস্ত করা হয়েছে।

ছাত্রীকে যৌন নির্যাতনের দায়ে বৃহষ্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটসভায় এসিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবু বকর সিদ্দিক।

তিনি বলেন,যৌন নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ কে এম আনিসুজ্জামানকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

গত বছরের ২৩ আগস্ট সংশ্লিষ্ট বিভাগের এক ছাত্রীর আনুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষকের বিরুদ্ধে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে প্রধান করে একটি স্ট্রাকচার্ড কমিটি গঠন করা হয়।

সে সময়ই ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর অভিযোগের তদন্ত শেষে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেয়।

উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন,আমরা সংশ্লিষ্ট বিভাগের ওই ব্যাচের সকল ছাত্রীর সঙ্গে কথা বলেছি। সকল ছাত্রীই বিভিন্ন সময় বিভিন্নভাবে ওই শিক্ষকের দ্বারা একই ধরনের ঘটনার শিকার হয়েছেন। বিষয়টির বিস্তারিত তদন্ত শেষে সিন্ডিকেট তাকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে।

এআর