বরগুনা জেলা ছাত্রকল্যাণ সমিতির ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য এই কমিটির সভাপতি হিসেবে তপু রায়হান ও সাধারণ সম্পাদক হিসেবে টি এম জিয়াউর রহমান দায়িত্ব পালন করবেন।

সম্প্রতি ‘বরগুনা উৎসব-২০১৬’ শীর্ষক নবীন বরণ ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে নতুন এই কমিটি ঘোষণা করা হয়।

ইংরেজি বিভাগের ছাত্র তপু রায়হান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং লোকপ্রাশাসন বিভাগের ছাত্র টি এম জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পাঁচ সদস্যের কমিটিতে খাদেমুল বাশার জয়কে সিনিয়র সহ-সভাপতি, বেনজীর আহমেদকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং আল-আমিনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

নতুন দায়িত্ব পেয়ে সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, 'বরগুনা জেলার ছাত্র-ছাত্রীদের কল্যাণে আমরা কাজ করে যাব। যে কারো বিপদে-আপদে আমরা পাশে থাকব।'

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের এমপি এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ সম্ভু। বিশেষ অতিথি ছিলেন, এস এম মশিউর রহমান শিহাব (সহ-সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটি), আসাদ্দুজ্জামান টিপু (সহ-সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটি), মিজানুর রহমান (সহ-সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটি), সাব্বির আহমেদ শিমুল (সাবেক সহ-সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ), আরিফুর রহমান লিমন (সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ), আসাদ্দুজ্জামান নাদিমসহ (যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ) বরগুনার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এমআইএস