দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা কর্তৃক জাপানের হিরোশিমায় ১৯৪৫ সালের ৬ আগস্ট লিটল বয় নিক্ষেপ দিবসে মানবন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই মনববন্ধন অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রান্টের সভাপতি আলমগীর হোসেন সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সাদিক-এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্র ফ্রান্টের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সোহরাব হোসেন, ছাত্র ইউনিয়নের সভাপতি আয়াতুল্লাহ খমেনী, ছাত্র ফেডারেশনের সভাপতি ফারুক ইমন, ছাত্র ফন্টের সহ সভাপতি তাসনোভ তাহরিন অন্তরা, দপ্তর সম্পাদক শাকিলা খাতুন, বিপ্লবী ছাত্রমৈত্রীর অর্থসম্পাদক খালেদুর রবি প্রমুখ।

এসময় বক্তারা আমেরিকার সম্রাজ্যবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে রুখে দাড়াতে আহ্বান জানান।

উল্লেখ্য, ১৯৪৫ সালের ৬ই আগস্ট এই দিনে জাপানের হিরোশিমায় এক বিভীষিকাময় পারমানবিক হামলায় জাপানের নাম না জানা অনেক মানুষের প্রাণহানি ঘটে।

এমকে