নবনির্বাচিত কমিটির সদস্যদের উদ্দেশ্যে ফকির মাহবুব আনাম বলেন, ডাক বিভাগ দেশের একটি গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠান। আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে ডাকসেবাকে আরও গতিশীল, মানসম্মত ও জনবান্ধব করতে হবে। জনগণের দোরগোড়ায় দ্রুত ও নির্ভরযোগ্য সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

মন্ত্রী আরও বলেন, ডাক বিভাগের উন্নয়ন ও সেবার মানোন্নয়নে কর্মকর্তা-কর্মচারীদের পেশাদারত্ব, দক্ষতা ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবনির্বাচিত কমিটি ডাক বিভাগের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, ডাক বিভাগের আধুনিকায়ন, সেবার মানোন্নয়ন এবং কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে নবনির্বাচিত কমিটি সক্রিয়ভাবে কাজ করবে। তাঁরা ডাক বিভাগের উন্নয়নে মন্ত্রীর দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম সহ নবনির্বাচিত কমিটির সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

এমএম