শনিবার (১৭ অক্টোবর) মাউশির এক জরুরি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। অধিদপ্তরের সব অঞ্চলের পরিচালক ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, মাউশি অধিদপ্তরের আওতাধীন সব দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার যেসব ভবনের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করা সম্ভব, সেসব ছাদের পরিমাণ ও আয়তন নির্ধারণ করে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য পাঠাতে হবে।
এ নির্দেশনার আওতায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের উপযোগিতা বিবেচনা করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও জমা দিতে হবে।
এস















