বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় দমদমা বদ্ধভুমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন অনুষদ, বিভাগ, হল, দপ্তর ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়।
দিনের কর্মসূচির অংশ হিসাবে সকালে বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়া ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, বাংলা বিভাগের প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, প্রফেসর ড. নাজমুল হক, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান প্রমুখ আলোচনা করেন।
এছাড়াও শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দু’আ ও মুনাজাত করা হয়।
ইভান/নাজিব





