জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ২৬ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য ডিগ্রি পাস কোর্স ও অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার  সময়সূচি শিগগিরই জানানো হবে।

আজ বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঈদের আগের এ পরীক্ষাগুলো স্থগিত করার জন্য বন্যাদুর্গত অঞ্চলের শিক্ষার্থীদের দাবি নিয়ে সংবাদ প্রকাশে পর এই সিদ্ধান্ত হয়।

দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “আগামী ২৬ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত ২০১৫ সালের ডিগ্রি পাস কোর্স ও ২০১৬ সালের চতুর্থ বর্ষের অনার্স পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত এসব পরীক্ষার সংশোধিত সময়সূচি শীঘ্রই জানানো হবে।”

এমবি