শোকাবাহ আগষ্ট মাস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল’ (১৯৭২-১৯৭৫) বিষয়ে ধারাবাহিক সেমিনার শুরু হয়েছে।
‘বাংলাদেশ চর্চা পাঠচক্র রাজশাহী বিশ্ববিদ্যালয়’ এর উদ্দোগে রোববার বিকেলে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আক্টেয় মোড় এলাকায় বাংলাদেশ ইতিহাস আর্কাইভস ভবনে এ সেমিনারের আয়োজন করা হয়।
বাংলাদেশ চর্চা পাঠচক্র এর সাধারণ সম্পাদক সাজ্জাদ বকুলের পরিচালনায় এবং বাংলাদেশ ইতিহাস পাঠচক্রের উপদেষ্টা ও কথাসহিত্যিক হাসান আজিজুল হকের সভাপতিত্বে প্রথম সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক প্রফেসর ড. মাহবুবুর রহমান।
সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োলোজিকাল সায়েন্স (আইবিএস) এর পরিচালক প্রফেসর ড. স্বরোজিত সরকার, গণিত বিভাগের অবসর প্রাপ্ত শিক্ষক শুভ্রত মজুমদার, ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক গোলাম সারওয়ার, রাবি শাখার ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক মতিউর রহমান মর্তুজা প্রমুখ।
এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী সেমিনারে উপস্থিত ছিলেন।
এসএইচ





