রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিবহন সুবিধা বৃদ্ধির জন্য একটি নতুন বাস সংগ্রহ করা হয়েছে।
সোমবার সকালে বাসটির যাত্রা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদসহ ছাত্র-উপদেষ্টা প্রফেসর মো. ছাদেকুল আরেফিন, প্রক্টর প্রফেসর মো. তারিকুল হাসান, পরিবহন দপ্তরের প্রশাসক প্রফেসর মো. সাইয়েদুজ্জামান, রাকসুর কোষাধ্যক্ষ প্রফেসর মাহবুবা কানিজ কেয়া, ভূতত্ত ও খনি বিদ্যা বিভাগের প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, প্রধান প্রকৌশল মো. সিরাজুম মুনীর প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে সংগৃহিত ৫২ আসন বিশিষ্ট এবং এই বাসটি ক্রয়ে প্রায় ২৮ লক্ষ টাকা ব্যয় হয়েছে।
এসএইচ





