প্রগতিশীল ছাত্রদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি ভবন অবরোধ করে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগ।
সোমবার ১১টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি অঞ্জন রায় ও ছাত্রলীগ নেতা উত্তম কুমারের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী ভিসি ভবনে তালা ঝুলিয়ে দেয়।
এসময় বিক্ষুব্ধ নেতা কর্মীরা ভিসি ভবনের সামনে অবরোধ করে স্লোগান দিতে থাকে।
ছাত্রলীগ নেতা উত্তম কুমার দাশ বলেন, প্রশাসন যাতে বিতর্কিত কাউকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ না দেয় এবং প্রগতিশীল ছাত্রদের শিক্ষক হিসেবে নিয়োগ দেয় এ জন্য ছাত্রলীগের উদ্যোগে এ কর্মসূচি দেওয়া হয়েছে।
ভিসির ভবনে বেলা ১১টার পর পূর্ব নির্ধারিত সিন্ডিকেট মিটিং হওয়ার কথা ছিল। তবে সিন্ডিকেটের কোন সদস্যকে এসময় সেখানে প্রবেশ করতে দেখা যায়নি।
[b]ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শাবিপ্রবি ভিসি ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগ
প্রগতিশীল ছাত্রদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি ভবন অবরোধ করে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগ। সোমবার ১১টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি অঞ্জন রায়
জাবিতে জুলাই হামলা ১৬ ছাত্রলীগ নেতাকে শাস্তি থেকে অব্যাহতি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই হামলার ঘটনায় সাজাপ্রাপ্ত ১৮৯ জন ছাত্রলীগ নেতার মধ্যে ৪৩ জন তাদের শাস্তি পুনর্বিবেচনার জন্য আবেদন করেছিলেন। এসব আবেদন পর্যালোচনা করে ১৬ ছাত্রলীগ নেতাকে শাস্তি থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও ২০জনের শাস্তির মেয়াদ হ্রাস ও ৭জনের শাস্তি বহাল রাখা হয়।
যুবদল ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ইউপি সদস্যের কাছে চাঁদা দাবির অভিযোগ
পাবনার ফরিদপুর উপজেলায় সরকারিভাবে বরাদ্দ পাওয়া জমিতে ঘর নির্মাণ করতে গিয়ে চরম ভোগান্তি ও নিরাপত্তাহীনতায় পড়েছেন বনওয়ারীনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য (মেম্বার) মোছা. বিজলী খাতুন। স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে ঘর নির্মাণে বাধা, প্রাণনাশের হুমকি এবং মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগ তুলেছেন তিনি।
বিমানবন্দর থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওনকে দুবাই পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে পুলিশ।
হাদিকে হত্যার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো
কিলিং মিশন বাস্তবায়নে অর্থ এবং অস্ত্রের জোগানদাতা ছিলেন তিনি নিজেই। এছাড়া চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে শাহীন চেয়ারম্যানের সহযোগী হিসাবে আরও কয়েকজনের যোগসূত্রতা জানতে পেরেছেন তদন্তসংশ্লিষ্টরা।














