“স্বৈরতন্ত্র নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক” এই স্লোগান মুখে তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রগতিশীল ছাত্রজোট।
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে টুকিটাকি চত্বর থেকে বিক্ষোভ -মিছিলটি বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পূর্বের স্থানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রফেডারেশনের সভাপতি ফারুক ইমনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রফ্রন্টের সভাপতি আলমগীর হোসেন সুজন, ছাত্রফেডারেশনের সাধারণ সম্পাদক যারিফ অয়ন, ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষনা সম্পাদক সাইদুজ্জামান, বিপ্লবী ছাত্রমৈত্রীর অর্থ সম্পাদক খালেদুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ২২ আগষ্ট সামরিক সরকার কর্তৃক ছাত্র- শিক্ষকদের উপর যে নির্মম অত্যাচার চালানো হয় তার বর্ণনা দেন এবং যে সব ছাত্র-শিক্ষক সামরিক সরকারের বিরেুদ্ধে আন্দোলন করে তাদের বিরুদ্ধে মামলা করা হয় ।
কিন্তু অত্যন্ত দু:খের বিষয় এই যে ঘটনার এত বছর পার হলেও কোনো মামলা প্রত্যাহার করা হয় নি।
যতদিন ছাত্র সমাজ থাকবে ততদিন কোনো স্বৈরশাসক দেশে থকতে পারবে না। দেশে প্রতিনিয়ত শিশু, নারী হত্যা করছে বর্তমান সরকার কোনো ধরণের হস্তক্ষেপ করছে না।
এসময় স্বৈর-সরকারের বিরুদ্ধে রুখে দাড়াতে,তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা ও বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন রক্ষার জন্য এগিয়ে আসার আহŸান জানান বক্তারা।
এসএইচ





