রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জুবেরী কক্ষে শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে দুপুর ২টা পর্যন্ত। এবারের নির্বাচনে মোট ১১৭০ জন ভোটাধিকার প্রয়োগ করবেন।

এতে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ (সাদা প্যানেল) এবং আওয়ামী লীগ সমর্থিত মুক্তিযুদ্ধের চেতনায় ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ প্যানেল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনের পরিচালক ড. মো. এম হাবিবুর রহমান জানান, এবারের নির্বাচনে হলুদ প্যানেল থেকে সভাপতি পদে লড়ছেন প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক ড. আনন্দ কুমার সাহা এবং সাধারণ সম্পাদক হিসেবে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ড. মুহা. রেজাউল করিম (বাদল)।

হলুদ প্যানেলের বিপরীতে সাদা প্যানেল থেকে সভাপতি পদে লড়ছেন অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. মো. আবু বকর এবং সাধারণ সম্পাদক হিসেবে লড়ছেন এগ্রোনমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের শিক্ষক ড. মো. আব্দুল আলিম। এছাড়াও শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের আরও ১৩টি পদে লড়ছেন উভয় পক্ষের প্রর্থীরা।

এআর