জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১২ সালের অনার্স পার্ট-১ পরীক্ষার ২৮টি বিষয়ের ফলাফল বুধবার প্রকাশিত হয়েছে। এবার প্রথম বর্ষ থেকে দ্বিতীয়বর্ষে উত্তীর্ণের হার ৯৪ দশমিক ৬৯ শতাংশ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nubd.info) এবং যে কোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। এসএমএসে ফল পেতে মেসেজ অপশনে গিয়ে nu H1 Roll লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করে ফলাফল পাওয়া যাবে। গত বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিত এ পরীক্ষায় সারাদেশে ৪১৬টি কলেজের সর্বমোট ২ লাখ ৭৯ হাজার ৬৬২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। [b]ঢাকা, ৩০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]