দেশের সব মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে আসন্ন ২০১৪-১৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা আগামী ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আইয়ুবুর রহমান বুধবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশের সব মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ২৪ অক্টোবর শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত একযোগে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ