আজ সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জীববিজ্ঞান অনুষদের ডিন কমপ্লেক্স এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের পাশে বেলা ১টায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ডিন কমপ্লেক্স উদ্বোধন করেন।

প্রাথমিক অবস্থায় এ ভবনে বিশ্ববিদ্যালয়ের নতুন বিভাগ পাবলিক হেলথ্ এন্ড ইনফরমেটিক্স বিভাগকে বরাদ্দ দেয়া হয়েছে।

এ ভবন উদ্বোধনকালে উপাচার্য বলেন, ‘জীববিজ্ঞান অনুষদের ডিন কমপেক্স এর নির্মাণ কাজ সম্পন্ন হলে বিশ্ববিদ্যালয় ভৌত অবকাঠামোগত পরিপূর্ণতায় আরো এক ধাপ এগিয়ে যাবে।’

উপাচার্য আশা প্রকাশ করে বলেন, ‘নতুন ভবনে পাবলিক হেলথ্ এন্ড ইনফরমেটিক্স বিভাগের ছাত্র-শিক্ষকগণ নিজেদের অধ্যাবসায়, মেধা ও যোগ্যতায় দেশ-বিদেশে সুনাম অর্জন করবেন।’

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবলিক হেলথ্ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সভাপতি অধ্যাপক ডা. আবদুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আবদুল জব্বার হাওলাদার, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আমির হোসেন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রকৌশলী আখতার হোসেন প্রমুখ ।

প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, প্রায় সত্তর লাখ টাকায় এ ডিন কমপে¬ক্স এর দ্বো-তলার নির্মাণ কাজ সম্পন্ন হয়। ২০১৪ সালের ২৬ মে ঠিকাদারী প্রতিষ্ঠান হারুন অ্যান্ড ব্রাদার্স এর নির্মাণ কাজ শুরু করে।

এসএইচ