রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইচ্ছে’ পরাগ সাকলাইনকে সভাপতি এবং মো. শাহজাহান আলীকে সাধারণ সম্পাদক করে ২০১৫-১৬ কার্যকরী পরিষদের নতুন কমিটি ঘোষণা করেছে। শনিবার বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডীনস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ নতুন কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মমিনের পরিচালনা ও সভাপতি দেবশ্রী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর সাদেকুল আরেফিন মাতিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপন্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পপুলেশন সাইন্স বিভাগের শিক্ষক প্রফেসর নজরুল ইসলাম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি-১ ফারহানা মুক্তি, সহ-সভাপতি-২ মো. ওমর ফারুক, সহ-সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল রানা, অর্থ সম্পাদক মোহাম্মদ আলী, সহ-অর্থ সম্পাদক কাকলী আক্তার, দপ্তর সম্পাদক মো. জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মো. নূর আলম, বিপনণ বিষয়ক সম্পাদক আহসান হাবিব, সহ-বিপনণ বিষয়ক সম্পাদক-১ হাসান আল-মামুন, সহ-বিপনণ বিষয়ক সম্পাদক-২ কাফি খন্দকার, শিক্ষা, গবেষণা ও বৃত্তি বিষয়ক সম্পাদক কামনাশীষ রায় শুভ, সহ-শিক্ষা, গবেষণা ও বৃত্তি বিষয়ক সম্পাদক মো. নাসিরুল হক (বাঁধন) প্রমুখ।
উল্লেখ্য,‘মেধা দেই, শ্রম দেই, আর্ত-মানবতার সেবা করি, পৃথিবীকে বদলে দেই’ এই শ্লোগানকে সামনে রেখে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইচ্ছে’ ২০১২ সালে যাত্রা শুরু করে।
এআই





