বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।

বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মোঃ ইলিয়াছ হোসেনের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচির কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসটি উদ্যাপনের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গৃহিত কর্মসূচির মধ্যে আছে এদিন সকাল ৭:৪৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৮টায় ‘সাবাস বাংলাদেশ’ চত্বর থেকে শোভাযাত্রা, সকাল ৮:৩০ মিনিটে শেখ রাসেল মডেল স্কুল প্রাঙ্গণে এবং সকাল ৮:৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয় শেখ রাসেল স্কুল প্রাঙ্গণে শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় স্কুল প্রাঙ্গণে চিত্রাংকন প্রতিযোগিতা এবং বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এদিন শহীদ স্মৃতি সংগ্রহশালা সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সকল দর্শকদের প্রবেশ উন্মুক্ত থাকবে।

কেএইচ