প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন কাঠামোতে শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদে এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো ঘোষণার দাবিতে কর্মবিরতি, অবস্থান ধর্মঘট ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি।
রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামনে তারা এই কর্মসূচি পালন করে।
রাবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আনন্দ কুমার সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. রেজাউল করিম বাদলের পরিচালনায় বক্তব্য রাখেন, পদাথবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অরুন কুমার বসাক, আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ইফতেখারুল আলম মাসুদ, পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউট বিভাগের সহকারী শিক্ষক এস এম শফিউজ্জামান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বহুল আকাক্ষিত অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকগণ যে বৈষম্যের শিকার হয়েছেন। তা কখনো মেনে নেয়ার মতো নয়।
শুধু তাই নয় আমাদের মনে হয়েছে এই পে-কমিশন রিপোর্ট তৈরীর সাথে জড়িত সচিবগণ অপকৌশল করে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মর্যাদার অবমাননা করার চেষ্টা করেছেন। তাঁরা এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন স্কেল সচিবদের থেকে দুই ধাপ নামিয়ে এনেছেন।
এমনকি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনকাঠামোর দাবিকে অগ্রাহ্য করা হয়েছে। আমাদের এই আন্দোলন খুবই লজ্জাকর। কিন্তু এই ছাড়া আমাদের অন্য কোনা পথ নাই।
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এভাবে অবমূল্যয়ন করার চেষ্টা অত্যন্ত দু:খজনক। আমরা অবিলম্বে এই অনাকাঙিক্ষত প্রস্তাব পূনর্বিবেচনা করার জন্য জোর দাবি জানাচ্ছি।
এছাড়াও আগামি ১৯ তারিখের মধ্যে স্বাক্ষর অভিযান শেষ করে তা বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের কাছে পাঠানো হবে। এবং প্রতি রোববার আন্দোলনের সময় কালো ব্যজ ধারণ করা হবে।
পদাথবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অরুন কুমার বসাকের স্বাক্ষর করার মাধ্যমে স্বাক্ষর কর্মসূচি শুরু হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক গণ স্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহন করেন।
এসএইচ





