রোববার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস. এম. আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৯ জানুয়ারি ২০২৭ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের পরীক্ষা।
এ ছাড়া ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ ফেব্রুয়ারি এবং ‘ডি’ ইউনিটের পরীক্ষা ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
উপ-ইউনিটগুলোর মধ্যে ‘বি১’-এর পরীক্ষা ৩ ফেব্রুয়ারি, ‘বি২’-এর ৪ ফেব্রুয়ারি এবং ‘ডি১’-এর ভর্তি পরীক্ষা ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও অনুষ্ঠিত হবে। বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা একই তারিখ ও সময়ে নেওয়া হবে।
তবে ‘বি১’, ‘বি২’ ও ‘ডি১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার আবেদন ও সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভর্তি-সংক্রান্ত নির্দেশনায় জানানো হবে।
এস