১৯৬৯ এর গণ অভ্যুত্থানের সময় পাকিস্থানি বাহিনীর গুলিতে শহীদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ড. শামসুজ্জোহা স্মরণে শিক্ষক দিবস হিসেবে পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার ভোরে প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল ৬ টা ৪৫ মিনিটে ভিসি, প্রো-ভিসি, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রারসহ প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তাগণ শহীদ ড. জোহার সমাধি ও জোহা স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করেন।

এরপর রসায়ন বিভাগ ও শহীদ শামসুজ্জোহা হলসহ অন্যান্য আবাসিক হল, বিভিন্ন বিভাগ, পেশাজীবী সমিতি ও ইউনিয়ন, এ্যালামনাই এসোসিয়েশন ইত্যাদি প্রভাত ফেরীসহ শহীদ জোহার সমাধি ও স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ করে। সকাল সাড়ে ৮টায় অফিসার সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। 

এদিকে দিনের কর্মসূচির অংশ হিসাবে সিনেট ভবনে ‘শহীদ ড. শামসুজ্জোহা স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়। 

রসায়ন বিভাগের সভাপতি প্রফেসর মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও রসায়ন বিভাগের শিক্ষার্থী নিশাত সুলতানা শহীদ ড. জোহার জীবনালেখ্য পাঠ এবং বিভাগের শিক্ষক ড. বিলকিস জাহান লুম্বিনী ও ড. মো. মাহবুবর রহমান বক্তৃতা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

আশিক/নাজিব