মাদক বিক্রি, সেবন ও সংগ্রহে রাখার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জমিসউদ্দিন হলে অভিযান চালিয়ের ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাসহ তিন জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় হল প্রশাসনের সহায়তায় শাহবাগ থানার পুলিশ তাদেরকে আটক করে।
আটকরা হলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক দর্শন বিভাগের শাহরিয়ার মাহমুদ রাজু, হল ছাত্রলীগের সহ-সভাপতি রমজান আলী ও স্যার পিজে হার্টস ইন্টারন্যাশনাল হলের কর্মচারী সুমন দে লাল। সুমন দে লাল ২০১৭ সালেও একবার মাদক বিক্রির অভিযোগে আটক হয়েছিলেন।
তারা তিনজন মাদক বিক্রির জন্য একটা সিন্ডিকেট তৈরি করে। যার মাধ্যমে গ্রাহকদের কাছে মাদক পৌছিয়ে দেয়। পাশাপাশি হলে প্রকাশ্যে ৩২১ নম্বর কক্ষে গাঁজা ও ইয়াবা সেবন করতো তারা। বিষয়টি হল প্রশাসন থেকে পুলিশকে অবহিত করা হলে গতকাল রাতে অভিযান চালানো হয়।
উল্লেখ্য হলের এই ৩২১ নম্বর কক্ষটি সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সম্পাদক আশিকুল পাঠান সেতুর।
এ বিষয়ে কবি জসিম উদ্দীন হলে প্রভোস্ট অধ্যাপক ড. রহমত উল্লাহ সাংবাদিকদের বলেন ‘আজ আমরা যাদের আটক করেছি, তাদের ছাত্রত্ব শেষ। এদের বিরুদ্ধে মাদক বিক্রি, সেবন ও সংগ্রহে রাখার অভিযোগ রয়েছে।’
তিনি বলেন, ‘অভিযানের বিষয়টি টের পেয়ে আটকরা জানালা দিয়ে কিছু মাদক ফেলে দেয়। তবে কক্ষ থেকে মদের বোতল জব্দ করা হয়েছে। হুঁশিয়ারি দিয়ে প্রভোস্ট বলেন, ‘মাদকের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। অভিযান অব্যাহত থাকবে।’
জেড





