রাজশাহী বিশ্ববিদ্যালেয় (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম শফিউল ইসলাম (লিলন) হত্যাকান্ডের দ্রুত বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ ।

শনিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে তারা এ কর্মসূচি পালন করে।

মানববন্ধনে সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. ওয়ারদাতুল আকরামের সভাপতিত্বে নৃবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ফায়জার রহমান বলেন, সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক শফিউল আলম (লিলনকে) প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আমরা আশা করেছিলাম দ্রুত ও যৌক্তিক বিচার হবে। কিন্তু তা না হয়ে এ বিচার নিয়ে টালবাহানা করা হচ্ছে।

এর পুর্বেও দুই জন শিক্ষককে প্রকাশ্য দিবালোকে হত্য করা হয়েছিল তাদেরও বিচার আজও সম্পুণ হয়নি। আমরা এই মানববন্ধন থেকে দ্রুত বিচার ও অপরাধীদের শাস্তির দাবি জানাচ্ছি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড.এ এইচ এম মুস্তাফিজুর রহমান, ড. সুলতানা মোসতাফা খানম, ড. মুহা. জুলফিকার আলী ইসলাম, ড. বিজয় কৃষ্ণ বণিক, সহযোগী অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান, এস এম ইমতিয়াজসহ বিভাগের তিন শতাধিক শিক্ষার্থী।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৫ই নভেম্বর শনিবার বিকাল ৩টার দিকে ক্যাম্পাস থেকে কোয়ার্টারে ফেরার পথে বিশ্ববিদ্যালয় হাউজিং সোসাইটি গেটে দূর্বৃত্তদের হামলায় শিকার হন।

পরে গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এসএইচ