কলা অনুষদ থেকে পৃথক করে চারুকলা অনুষদ এবং বিজ্ঞান অনুষদের অধীনে নতুনভাবে শারীরিক শিক্ষা ও ক্রিড়া বিজ্ঞান বিভাগ করার সিদ্ধান্ত নিয়েছে রাজশহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মিজানউদ্দিন এর সভাপতিত্বে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান অধ্যাপক ড. এন্তাজুল হক।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মু. এন্তাজুল হক বলেন, ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয় কলা অনুষদ থেকে পৃথক করে চারুকলাকে অনুষদ করার অনুমোদন দিয়েছে। একই সঙ্গে নতুন করে শারীরিক শিক্ষা ও ক্রিড়া বিজ্ঞান বিভাগ চালু করার অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় অ্যকাডেমিক কাউন্সিল।
প্রসঙ্গত, নতুন করে চারুকলা অনুমোদন করায় মোট অনুষদ সংখ্যা ১০টি এবং শরীর চর্চা বিভাগসহ মোট বিভাগের সংখ্যা ৫১টি হলো।
কেএইচ





