‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ এ শ্লোগানকে সামনে রেখে ‘সুশাসনের জন্য নাগরিক’ (সুজন) রাজশাহী জেলা ও মহানগরী শাখার আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে গণতন্ত্র অলিম্পিয়াড।
মঙ্গলবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে এ অলিম্পিয়াডের আয়োজন করা হয়।
‘সুজন’ এর রাজশাহী জেলা সভাপতি ড. মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান সজল, বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাবির সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. আনসার উদ্দিন, রাবির আইন অনুষদের অধিকর্তা অধ্যাপক বিশ্বজিৎ চন্দ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের প্রতিটি মানুষ যদি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে কাধে কাধ মিলিয়ে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ায় তবেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে।
তারা আরো বলেন, পরিবার হচ্ছে একেকটি রাষ্ট্র। তাই আমরা যদি পরিবার থেকেই গণতন্ত্রের চর্চা এবং দুর্নীতিবিরোধী শিক্ষা লাভ করতে পারি তবেই আমরা দেশে সুষ্ঠ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারব।
অনুষ্ঠানে গণতন্ত্রের উপর ৩০ মিনিটের একটি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় এবং দশজন বিজয়ীকে ক্রেস্ট ও সনদপত্র এবং অংশগ্রহণকারী সবাইকে সনদপত্র প্রদান করা হয়।
[b]রাবি, এমএইচ, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
রাবিতে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত
‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ এ শ্লোগানকে সামনে রেখে ‘সুশাসনের জন্য নাগরিক’ (সুজন) রাজশাহী জেলা ও মহানগরী শাখার আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে গণতন্ত্র অলিম্পিয়াড। মঙ্গলবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল
মতভেদ ও শান্তিপূর্ণ প্রতিবাদ গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি
রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদ গণতন্ত্রের স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিহিংসার রাজনীতি গণতান্ত্রিক পরিবেশের বিকাশে বাধা সৃষ্টি করে বলেও তিনি উল্লেখ করেন।
গণতন্ত্র চর্চার মাধ্যমেই বিকশিত হয় : রাষ্ট্রপতি
গণতন্ত্রকে কার্যকর ও টেকসই করতে নিয়মিত চর্চার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গণতন্ত্র কোনো একদিনে তৈরি হয় না; নিয়মিত চর্চার মধ্য দিয়ে ধাপে ধাপে এটি একটি সংস্কৃতিতে পরিণত হয়।
রাষ্ট্রপতি গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ
গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন আমাদের সবচেয়ে বড় কাজ ও দায়িত্ব বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
বিবৃতিতে বিরোধীদলীয় নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিশ্রুতি ভুলে গেছে বিএনপি
১৫ সেপ্টেম্বর ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে সোমবার গণমাধ্যমে দেয়া বিবৃতিতে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণতন্ত্র কেবল সরকার গঠনের কোনো সাময়িক প্রক্রিয়া নয়, বরং এটি মানুষের মৌলিক অধিকার, সামাজিক ন্যায়বিচার, বাকস্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার প্রধান ভিত্তি। গণতন্ত্র সুরক্ষিত থাকলে একটি সমাজ স্বৈরাচার, শোষণ ও বৈষম্য থেকে মুক্ত থেকে অগ্রগতির পথে এগিয়ে যেতে পারে।
রাষ্ট্রপতি গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে
গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সুশাসনের স্বার্থে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।















