জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে দ্বিতীয় রিলিজ স্লিপে অনলাইন আবেদন শুরু ৩০ জানুয়ারি থেকে। ওইদিন বিকেল ৪টা থেকে শুরু হয়ে ৭ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ভর্তির আবেদন প্রক্রিয়া চলবে।

যারা মেধা তালিকা/প্রথম রিলিজ স্লিপে স্থান পায়নি কিংবা মেধা তালিকা/প্রথম রিলিজ স্লিপে স্থান পেয়েও ভর্তি হয়নি অথবা ভর্তি বাতিল করেছে সেসব শিক্ষার্থীরা রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd) থেকে পাওয়া যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এমএইচ