মেডিকেলে প্রশ্ন ফাঁসের অভিযোগ এনে ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনে বাধা দিয়েছে পুলিশি। এতে পণ্ড হয়ে যায় মানববন্ধন। একইসঙ্গে ৬ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। তবে আটক শিক্ষার্থীদের নাম পরিচয় জানা যায়নি।

 

তবে পুলিশের দাবি, তারা উচ্চ আদালতের বিচারাধীন বিষয় নিয়ে মানববন্ধন করতে চেয়েছিলেন। তাৎক্ষণিকভাবে আটকদের নামপরিচয় জানা যায়নি।

 

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, গত শুক্রবার অনুষ্ঠিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগ এনে ফল বাতিলের দাবিতে সকালে আটকরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের চেষ্টা করছিল।

 

যেহেতু বিষয়টি নিয়ে ইতোমধ্যে উচ্চ আদালতে রিট করা হয়েছে তাই বিচারাধীন বিষয় নিয়ে কেউ রাস্তায় নামতে পারেন না। আগে রিটটি নিষ্পত্তি হতে হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

 

তিনি আরো জানান, নিষেধ করা পরও মানববন্ধনের চেষ্টা করায় তাদের আটক করা হয়েছে।

 

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের মধ্যেই ১৮ সেপ্টেম্বর শুক্রবার সারাদেশে একযোগে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

রবিবার পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এতে ৪৮,৪৪৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। পাশের হার ৫৮.৪ শতাংশ।

 

 

 

এমকে