নগরীতে মো.আকরাম (২৬) নামে চট্টগ্রাম মেডিকেল কলেজের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চকবাজার থানার চট্টেশ্বরী রোডে চমেক হোস্টেলের পেছন থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আকরাম চমেকের চতুর্থ বর্ষের ছাত্র। তার বাড়ি নরসিংদি জেলার বেলাবো উপজেলায়।

চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘আকরাম কিভাবে মারা গেছে সেটি বোঝা যাচ্ছেনা। ত‍াকে কেউ হত্যা করেছে কিনা সেটিও আমরা নিশ্চিত নয়। স‍ুরতহাল এবং ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বোঝা যাবে।’

পরিদর্শক আনোয়ার জানান, মূল হোস্টেলের পেছনে একটি লাশ পড়ে আছে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, আকরামের সহপাঠীরা সবাই এমবিবিএস পাশ করে ইন্টার্নি করছেন। ইয়ার গ্যাপ থাকায় তিনি এখনও চতুর্থ বর্ষে পড়ছেন।

এএইচ