পার্ক পলিটেকনিক ইন্সটিটিউট এর প্রিন্সিপাল মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেছেন, ২৬ শে মার্চ স্বাধীনতার সংগ্রামে আপামোর জনতা নেমেযায় যুদ্ধে। ৯টি মাস যুদ্ধ করে আমাদের এই স্বাধীনতা এসেছে। এটা রক্ষা করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ইতিহাস আর এই সংগ্রামের কথা বাচ্চাদের জানাতে হবে। বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধকে পরিচয় করিয়ে দিতে হবে। তাহলেই স্বাধীনতার স্বাদ আমরা পাবো।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্ক স্কুল এন্ড কলেজ ও পার্ক পলিটেকনিক ইন্সটিটিউট আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, শ্যামল কুমার মোহন্ত, মোহাম্মদ সালাহ উদ্দিন এবং মাঈনুদ্দিন আহমেদ রুবেল প্রমুখ।

অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদ আরো বলেন, স্বাধীনতার ৫০ বছরেও কী আমরা সকল ক্ষেত্রে স্বাধীনতা পেয়েছি। সংস্কৃতি, অর্থনীতিতে কী আমাদের মুক্তি এসেছে। এখনো আমাদের ঘরে ঘরে চলে ভারতীয় চ্যানেল, অথচ ভারতে আমাদের চ্যানেল চালাতে হলে উচ্চ হারে টেক্স দিতে হয়। এখনো সীমান্তে মানুষকে হত্যা করা হচ্ছে। দিনে দুপুরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। দেশের ভেতরে নুসরাতের মত ছাত্রীদের নির্যাতনের স্বীকার হচ্ছে। এটাই হচ্ছে বাস্তবতা। এটা আমাদের বুঝতে হবে। এ বিষয়গুলো নিয়ে আমাদের সচেতন থাকতে হবে বলে সকলকে আহ্বান জানান।

আলোচনা শেষে শিক্ষার্থীদের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় পার্ক অডিটোরিয়ামে।

এএইচ