নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট চত্বরে বৃক্ষরোপণ করেন।

এরপর একটি র‌্যালি বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ করে সকাল ১০:৪৫ মিনিটে ইনস্টিটিউটের সেমিনার কক্ষে 'Seven Billion Dreams. One Planet. Consume with Care.’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান।

ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে ও ড. এম আবুল কালাম আজাদ পরিচালনায় আলোচনা সভার প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রফেসর ড. ইকবাল মতিন।

এতে অন্যান্যদের মধ্যে অংশ নেন ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রফেসর মো. শামসুল আলম বীরপ্রতীক, বিভিন্ন বিভাগের সভাপতিসহ ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ। বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন কমিটির আহবায়ক ড. মো. রেদওয়ানুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

এসএইচ