রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় সনাতন ধর্মের ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির থেকে একটি শোভা যাত্রা বের করা হয় । শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে মিলিত হয় ।

সকাল ১০ টার দিকে শ্রীকৃষ্ণের জন্ম উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয় । অনুজ কুমার মÐল সঞ্চলনা ও প্রফেসর ড.নিখিলরঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়উপাচার্য প্রফেসর ড.মুহম্মদ মিজানউদ্দিন। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড.সারওয়ার জাহান চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি পরিসংখ্যান বিভাগের প্রফেসর শঙ্কর মজুমদার ।

এসময় বক্তরা বলেন, পৃথিবী থেকে অন্যায় ও পাপাচারকে চিরতরে বিলুপ্ত করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। দুষ্টের দমন ও শীষ্টের লালননই ছিলো ভগবান শ্রীকৃষ্ণের দর্শন।আজকে এই কলি যুগে আমাদের অধঃপতনের অন্যতম কারণ হলো ভগবান শ্রীকৃষ্ণের দর্শন থেকে বিচ্যুত হওয়া।

বক্তারা আরো বলেন, সকল ধর্মের উদ্দেশ্য মানবতার কল্যাণ সাধন করা। তাই সংখ্যাগুরুদের উচিৎ সংখ্যালঘুদের উপর সবোর্চ্চ সম্মান প্রদর্শন করা। আলোচনা থেকে সকল ধর্মের লোকদের সাথে সমান আচরণ করার জন্য সকলের প্রতি আহবান করা হয়।

এসময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রউপদেষ্টা প্রফেসর সাদেকুল আরেফিন মাতিন,জনসংযোগ প্রশাসক প্রফেসর ড.ইলিয়াছ হোসেন, নবাব আব্দুল লতিফ হলের প্রাধ্যক্ষ ড. বিপুল কুমার বিশ্বাস, শের-ই-বাংলা ফজলুল হক হলের প্রাধ্যক্ষ প্রফেসর মোস্তফা তারিকুল আহসান, ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর মৃণাল কান্তি রায়, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর বিশ্বনাথ শিকদার, গণিত বিভাগের প্রফেসর কল্যাণ কুমার দে, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের প্রফেসর কমল কৃষ্ণ বিশাস প্রমুখ।

উল্লেখ্য, এ উপলক্ষ্যে বিকাল ৫টায় কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এসএইচ