চাকরির বয়সসীমা ৬৫ বছরে উন্নীত করণসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি। সোমবার সকাল সাড়ে ১০ টায় প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন করে তারা।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচি পালন করে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি।
বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রন দফতরের কর্মকর্তা পিন্টু লাল দত্তের পরিচালনায় মানববন্ধনে পাঁচ দফা দাবি পেশ করা হয়।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের দাবি সমূহ- অভিন্ন চাকুরি রক্ষার কারনে অফিসারদের অবসর গ্রহনের বয়সসীমা শিক্ষকদের ন্যায় ৬৫ বছরে উন্নীত করণ, বিগত বছর গুলোর ন্যায় পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহে কর্মরত সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের অভিন্ন বেতন কাঠামো (জাতীয় পে-স্কেল) ঘোষনা করা, অফিসারদের কয়েকটি পদে বেতন স্কেল সংশোধন করতঃ বর্তমান বেতন স্কেলের বৈষম্য (যেমন উপ-রেজিস্ট্রার/ সমমানের পদে এবং সহকারি রেজিস্ট্রার/ সমমানের পদের বেতন স্কেল বৈষম্য) দুরীকরণ, সিনেট, সিন্ডিকেটসহ বিভিন্ন অথরিটিতে অফিসারদের প্রতিনিধিত্বের ব্যবস্থা করা, অতিরিক্ত রেজিস্ট্রার/ সমমানের পদ সৃষ্টিসহ উক্ত পদে নিয়োগ/ পদোন্নয়নের ব্যবস্থা করা।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এস আব্দুল লতিফ, ইবি কর্মকর্তা সমিতির সভাপতি মোঃ সোহেল, সাধারন সম্পাদক মো: আহসানুল হক হাসান, বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালক আকাম উদ্দিন, উপ-রেজিস্ট্রার নওয়াব আলী, পরিবহন অফিসের উপ-রেজিস্ট্রার মু: হারুন-অর-রশীদসহ বিশ্ববিদ্যালয়ের শতাধিক কর্মকর্তা।
এসএইচ





