শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের অনুমতি ছাড়া শিক্ষার্থীদের শিক্ষা সফরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শাহীন আখ্তারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আগামীতে কোনো শিক্ষার্থী বা দলকে কোনো ধরণের শিক্ষা সফর বা পরিদর্শনে যাওয়ার আগে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের অনুমতি গ্রহণ করতে হবে।
অতি সম্প্রতি সেন্টমার্টিন দ্বীপ সাগরে গোসল করতে নেমে আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রের মৃত্যু এবং দুই জনে নিখোঁজ হওয়ার পর শিক্ষামন্ত্রণালয় এ ধরণের নিষেধাজ্ঞা জারি করলো।
[b]ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]
শিক্ষা সফরে প্রতিষ্ঠান প্রধানের অনুমতি লাগবে
শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের অনুমতি ছাড়া শিক্ষার্থীদের শিক্ষা সফরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শাহীন আখ্তারের স্বাক্ষরিত
জানা যাবে যেভাবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল কাল
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামীকাল শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা কাণ্ডে ১০ কর্মকর্তা বদলি
২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে নৌকা ও দাঁড়িপাল্লার ছবি ব্যবহার নিয়ে বিতর্কের মধ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) মোট ১০ কর্মকর্তাকে বদলি, পদায়ন ও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৯ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গত সোমবার (২৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে ২৫-২৯ অক্টোবর
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশের সম্ভাবনা রয়েছে। এ সময়ের মধ্যে যেকোনো এক দিন ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। তবে চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে মন্ত্রণালয়ের সম্মতি পাওয়ার পর।
যোগদান ১২ অক্টোবর ৪৯তম বিশেষ বিসিএসের ৬৫১ জনকে প্রভাষক পদে নিয়োগ
৪৯তম (বিশেষ) বিসিএসে ৬৫১ জনকে নবম গ্রেডে প্রভাষক পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ প্রজ্ঞাপন জারি করা হয়।














