রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রবীন্দ্র কলা ভবনের তৃতীয় তলার আইবিএ অফিসের পাশ থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে বস্তুটি উদ্ধার করে মতিহার থানা পুলিশ।
জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১২টা দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলাভবনের তৃতীয় তালায় আইবিএ অফিসের পাশে একটি ককটেল সদৃশ বস্তু দেখে ওই ভবনে দায়িত্বরত কর্মচারী, এরপর সে মতিহার থানার পুলিশকে খরব দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ককটেল সদৃশ বস্তুটি উদ্ধার করে নিস্ক্রিয় করে দেয়।
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, আমরা বিষয়ে জানতে পেরে ঘটনাস্থল থেকে ককটেল সদৃশ একটি বস্তু উদ্ধার করে তাৎক্ষনিকভাবে নিষ্ক্রিয় করে'দেই। তবে বস্তুটি দেখতে অনেকটা ক্রিকেট বলের আকৃতির মতো। কে বা কারা ককটেলটি রেখে গেছে তা জানা যাই নি।’
এসএইচ





