জাতীয় বাজেটের ২৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ এবং প্রতি জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার সকাল সাড়ে ১১টর দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তাব্য রাখেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আলমগীর হোসেন সুজন, সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সাদিক প্রমুখ।

সামাবেশে বক্তারা বলেন, উচ্চ শিক্ষার্থীকে বাণিজিক করণ করা যাবে না। জাতীয় বাজেটের ২৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ দিতে হবে, শিক্ষার মান বাড়ানোর লক্ষে বাংলাদেশর প্রত্যেক জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মান করে ভর্তি সংকট নিরসন করতে হবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়কে সন্ত্রাস মুক্ত রাখার দাবি জানন তারা।

এসএইচ