জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ সেশনে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ সোমবার।বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়,শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ভর্তি পরীক্ষার ফল জানতে পারবেন। ফল জানতে UN লিখে স্পেস দিয়ে AT লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।
এছাড়া রাত ৯টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd/admissions এ ভর্তি পরীক্ষার ফল পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
মেধা তালিকায় অন্তর্ভুক্তদের ভর্তির ব্যাপারে পরবর্তী করণীয় সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার পরামর্শ দেয়া হয়েছে।
গত ২৭ ডিসেম্বর সারা দেশে মোট ৫১৬টি অনার্স কলেজের ৩০টি বিষয়ে ভর্তির জন্য চার লাখ ১৩ হাজার ৪৫৪ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেন।
[b]ঢাকা,২৭ জানুয়ারি( টাইমনিউজবিডি)//ইএইচ/জেআ[/b]ই
শিক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ সেশনে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ সোমবার।বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়,





