ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পশু পুষ্টি বিভাগের অধ্যাপক আলী আকবর।

চার বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়ে রবিবার শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অনুমোদন নিয়ে এ বিষয়ে আদেশ জারি করেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সুবোধ চন্দ্র ঢালী এ তথ্য জানান।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রফিকুল হক পদত্যাগ করেন। গত মঙ্গলবার এই পদত্যাগপত্র শিক্ষাসচিবের কাছে জমা দিয়েছেন বলে তিনি জানিয়েছেন।

কর্মচারী নিয়োগে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গত ১৮ মার্চ থেকে উপাচার্যের পদত্যাগ ও বিচার দাবিতে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’ আন্দোলন করে আসছিল। এর পরিপ্রেক্ষিতে পদত্যাগ করেন উপাচার্য।

এমকে