রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্মাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ই’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। সোমবার রাতে এ ফল প্রকাশ করা হয়েছে বলে জানান সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো. আনসার উদ্দিন।
তিনি আরো জানান, আগামী ১৩ ফেব্রুয়ারি বিজোড় রোল নম্বরধারী এক হাজার দুই শত জন ও ১৪ ফেব্রুয়ারি জোড় রোল নম্বরধারী ১ হাজার দুই শত ৪৭ জন শিক্ষার্থীকে সক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। এর পরের দিন অর্থাৎ আগামী ১৫ ফেব্রুয়ারি মেধা তালিকার ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। এবার এমসিকিউ পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে যারা ৫০ পেয়েছেন তাদেরকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে বলেও জানান এই অধিকর্তা।
এছাড়া ডীন কমপ্লেক্স ভবনের বোর্ডে জোড় ও বিজোড় রোল নম্বরধারী যথাক্রমে ৩ হাজার ৭ শত জন শিক্ষার্থীর মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। রাত হওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে মেধা তালিকা দেওয়া সম্ভব হয়নি। মঙ্গলবার সকালে অনলাইনে মেধা তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি ওই ইউনিটের জোড় ও বিজোড় দুই শিফটে এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের পরীক্ষা গ্রহণ করা হয়। এবার ‘ই’ ইউনিটে ৩০ হাজার ২৭৪ জন শিক্ষার্থী আবেদন ফরম পূরণ করেছিল।
[b]রাজশাহী, ২৮ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]