দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদের বৈধ্যতা দেয়ার ১দিন পর সেই সিদ্ধান্ত স্থগিত। বিশ্ববিদ্যালয়ের সনদধারীদের এমপিওভুক্তির সিদ্ধান্তও স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।  

আজ (২৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব (বেসরকারি) মো. কামরুল হাসান স্বাক্ষরিত এক বার্তায় এই স্থগিতাদেশ জারি করা হয়েছে।  এর আগে গতকাল(মঙ্গলবার) দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদধারীদের এমপিও দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার।

আদেশে বলা হয়েছিল, সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত সনদের গ্রহণযোগ্যতার বিষয়ে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্যদ বা ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।  

ওই সনদের ভিত্তিতে ইতোমধ্যে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত সংক্রান্ত সকল কার্যক্রম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) গ্রহণ করবে।  

ওই আদেশ স্থগিতের অনুলিপি ইতোমধ্যে মাউশি মহা-পরিচালক, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর মহা-পরিচালক ছাড়াও সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের পাঠানো হয়েছে।  

সরকারের এই সিদ্ধান্তের ফলে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদধারী ৩ হাজারের মত শিক্ষক-কর্মচারী এমপিওভুক্তির বিষয়টি আবারও ঝুলে গেল।     

এমবি