রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সাবেক শিক্ষার্থী ও এক্সিম ব্যাংক লিমিটেডের সিনিয়র এসিস্ট্যান্ড ভাইস প্রেসিডেন্ট (এসএভিপি) এম আর এম আক্তারুজ্জামান (কচি) কে অপহরণ করার প্রতিবাদে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

একই সাথে তাকে উদ্বারের জন্য প্রধানমন্ত্রীর নিকট হস্থক্ষেপ কামনা করেন তারা। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজনেস স্টাডিজ অনুষদের ডীন ও ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সভাপতি প্রফেসর আমজাদ হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, আইবিএর মহা পরিচালক ড. রফিকুল ইসলাম, ড. একে এম আব্দুল মজিদ এবং এম আক্তারুজ্জামানের সহধর্মিণী শামীমা জামান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রকাশ্য দিবালোকে এভাবে একজন ব্যাংক কর্মকর্তাকে অপহরণ করায় আমরা ভীত সন্ত্রস্থ ও আতঙ্কিত। অপহরন হওয়ার ১০ দিন অতিবাহিত হলেও প্রশাসন আজও কচিকে উদ্ধার করতে পারেনি।

আমরা তার পরিবারসহ ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ কচিকে উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

মানববন্ধনে কচির সহধর্মিণী শামীমা জামান কান্না জড়িত কন্ঠে বলেন, আমার স্বামীকে অপহরন করার ১০ অতিবাহিত হলেও এখনো তার খোঁজ পাওয়া যায়নি।

এ বিষয়ে পুলিশ প্রশাসনের নিকট বারবার অবহিত করা হলেও তারা কোন ভ্রæক্ষেপ করছেন না । এসময় তিনি তার স্বামীকে উদ্ধারের জন্য প্রশাসনসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এসময় মানববন্ধনে বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারী (বৃহস্পতিবার) দুপুর দেড়টার দিকে রাজশাহী শহরের নিউমার্কেট এলাকায় একটি দোকানে চা পান করা অবস্থায় সাদা রংয়ের মাইক্রবাসে করে কয়েকজন দুর্বৃত্ত কচিকে তুলে নিয়ে যায়।

এসএইচ