রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ 'এফ' ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। একই সাথে ১৪ এবং ১৫ ফেব্রুায়ারি সাক্ষাতকারের আহ্বান করা হয়েছে।
আজ সোমবার জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের দ্বায়িত্বরত প্রফেসর ড. এ কে এম রফিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,মেধা তালিকায় থাকা রোলধারীদের মধ্যে বিজ্ঞান থেকে ১-৮০০ জনকে ১৪ ফেব্রুয়ারি এবং বিজ্ঞান থেকে বাকি ৮০১-১৬০০ জনকে,অ-বিজ্ঞান ও মনোবিজ্ঞানে মেধা তালিকায় থাকা রোলধারীদেরকে ১৫ ফেব্রুয়ারি অনুষদ ভবনে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে।
এছাড়া বিস্তারিত জীব ও ভূ’-বিজ্ঞান অনুষদের নোটিশবোর্ড ও বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট (Admission.ru.ac.bd) থেকে জানা যাবে।
গত ২৬ জানুয়ারি রোববার সকাল ৯টা থেকে ১০টা ইউনিট-এফ (বিজ্ঞান গ্রুপ) ও বেলা ১১টা থেকে ১২টা ইউনিট-এফ (অ-বিজ্ঞান গ্রুপ),দুপুর ১টা থেকে ২টা ইউনিট-জি এর পরীক্ষা অনুষ্ঠিত হয়।
[b]ঢাকা, ১০ ফেব্রুায়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
রাবির 'এফ' ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, সাক্ষাতকারের আহ্বান
রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ 'এফ' ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। একই সাথে ১৪ এবং ১৫ ফেব্রুায়ারি সাক্ষাতকারের আহ্বান করা হয়েছে।
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী চেসি ত্রিপুরা মারা গেছেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আইসিইউতে ভর্তি ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী
রাজশাহীর বাঘমারা থেকে সিএনজিচালিত অটোরিকশায় ক্যাম্পাসে ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাইক্রোবায়োলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী চেসি ত্রিপুরা। মাথায় গুরুতর আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) আইসিইউতে ভর্তি করা হয়েছে।
রাবিতে সাংবাদিকদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে ছাত্রদলের হামলা, এইচআরডিএসের নিন্দা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীর আবাসিক কক্ষে ভাঙচুর, দেশীয় অস্ত্র নিয়ে মহড়া এবং সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি (এইচআরডিএস)। এসব ঘটনার তীব্র নিন্দাও জানিয়েছে সংগঠনটি।
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, দল নিয়ন্ত্রণের আহ্বান টিআইবির
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণমাধ্যমকর্মীদের ওপর হামলা ও হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সাংবাদিকদের ক্ষোভ রাবিতে ছাত্রদলের হামলার ঘটনায় অজ্ঞাত মামলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছে হল প্রশাসন। সোমবার (৫ অক্টোবর) মতিহার থানায় শহীদ জিয়াউর রহমান হলের উপ-রেজিস্ট্রার মনির হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
















