এক বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের নবীণ বরণ, বিদায়ী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বিজ্ঞান ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জ্যোতি ও রাগিব জামান সঞ্চালনা ও বিভাগের সভাপতি প্রফেসর ড. শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে নবীণ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মো. আব্দুল লতিফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রউপদেষ্টা প্রফেসর ছাদেকুল আরেফিন মাতিন।

এক বছর পর নবীণ বরণ কেন অনুষ্ঠিত হলো জানতে চাইলে বিভাগের সভাপতি প্রফেসর শাহাদাৎ হোসেন বলেন, আমরা বছরের শুরুতে নবীণদেরকে অনানুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছিলাম এখন তাদেরকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হলো।

এসময় অন্যান্য শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী মোহা. ফাইসাল হক, প্রফেসর মো. খালেকুজ্জামান প্রমুখ।

এসএইচ