রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বুধবার রাত থেকে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক-সমাজিক সংগঠন দিনটি নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালন করে। এদিন ভোরে প্রধান প্রধান ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়।
সকালে ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন, প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ ও রেজিস্ট্রার প্রফেসর মুহাম্মদ এন্তাজুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে ও প্রশাসন ভবনের পশ্চিম চত্বরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে তাঁরা শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতাও পালন করেন।এরপর শহীদ স্মৃতি সংগ্রহশালাসহ বিভিন্ন হল প্রশাসন, পেশাজীবী সমিতি ও সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
এর আগে রাত ১২টা ১মিনিটে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে পুষ্পস্তবক অপর্ন করেন বিশ্ববিদ্যালয় এর বিভিন্ন সামজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো।
দিবসের কর্মসূচির অংশ হিসাবে বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আশিক/নাজিব





