রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহীম হোসেন মুন এর আইবিএসের পিএইচডি ভর্তি বাতিল করেছে একাডেমিক কাউন্সিল। নির্ধারিত যোগ্যাতা না থাকা সত্ত্বেও পিএচডি ভর্তি হওয়ার প্রেক্ষিতে তার এই ছাত্রত্ব বাতিল করে প্রশাসন। সোমবার বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে আইবিএসে ভর্তি হওয়ার জন্য অনার্স ও মাস্টার্সে নির্ধারিত যোগ্যতা না থাকা সত্ত্বেও তৎকালীন সময় পিএইচডিতে ভর্তি হয়। তবে বর্তমানে তার ভর্তি ত্রুটি ধরা পড়লে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

সোমবার বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে বিষয়টি উত্থাপন করেন উপাচার্য প্রফেসর ড. মিজানউদ্দিন। দীর্ঘক্ষণ আলোচনায় পর তার পিএইচডি ভর্তি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়।

যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয় প্রো-ভিসি প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান বলেন, ভর্তি ক্রটি ধরা পড়ায় তার পিএইচডি ভর্তি বাতিল করা হয়েছে। তবে তিনি বিস্তারিত জানানো জন্য রেজিস্টারের সাথে যোগাযোগ করার কথা বলেন।

বিষয়টি স্বীকার করলেও লিখিত ছাড়া কিছু বলতে রাজি হননি বিশ্ববিদ্যালয় রেজিস্টার প্রফেসর ড. এন্তাজুল হক।

এআর